

বগুড়া সংবাদ : বগুড়ার জলেশ্বরীতলায় গণিতভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান ম্যাথ কেয়ার হোমের উদ্যোগে ক্লাস পার্টি, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) বেলা ১২টায় বগুড়া মহানগরের টিএমএসএস মহিলা মার্কেট কনফারেন্স হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভাপতিত্ব করে ম্যাথ কেয়ার হোমের পরিচালক মোঃ সাকিব হাসান ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ জয়নাল আবেদীন কমার্স কলেজের অধ্যক্ষ শ্রাবণী সুলতানা। মোটিভেশনাল স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন সারিয়াকান্দি গণকপাড়া কলেজের সহকারী অধ্যাপক (বাংলা বিভাগ) রোটা. অনন্য রফিক ।
এছাড়া আরোও উপস্থিত ছিলেন ইংরেজি পাইভেট প্রোগ্রামের পরিচালক লাভলু রহমান লেবু, মহাস্থান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, পাঞ্জারী পাবলিকেশনের জুনায়েদ, আশিকস ক্রিয়েটিভ ম্যাথ এর পরিচালক আশিকুর রহমান আশিক।
বগুড়া শহরের বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে গণিতের পাঠ গ্রহণ করছে। এর মধ্যে রয়েছে বগুড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৬-এ ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ম্যাথ কেয়ার হোমের ১২ শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।
শিক্ষার্থীদের পড়াশোনা, নিয়মিত উপস্থিতি, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও সার্বিক কার্যক্রমের মূল্যায়নের ভিত্তিতে ‘Best Student Award’ প্রদান করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় আনন্দঘন ক্লাস পার্টি।
ম্যাথ কেয়ার হোমের প্রতিষ্ঠাতা ও পরিচালক সাকিব হাসান বলেন, “আমাদের লক্ষ্য শুধু শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল করানো নয়; বরং গণিতকে তাদের কাছে সহজ, আনন্দদায়ক ও ভীতিমুক্ত করে তোলা। একজন শিক্ষার্থীর ছোট একটি অর্জনও তার ভবিষ্যৎ পথচলায় বড় অনুপ্রেরণা হতে পারে। তাই শিক্ষার্থীদের অর্জনকে স্বীকৃতি দেওয়া এবং তাদের আরও বড় স্বপ্ন দেখতে উৎসাহিত করতেই আমাদের এই আয়োজন।”
তিনি আরও বলেন, “ম্যাথ কেয়ার হোমে বর্তমানে ৪০০-এর অধিক শিক্ষার্থী নিয়মিত গণিত শিখছে। বগুড়া শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আমাদের সঙ্গে যুক্ত রয়েছে—এটি আমাদের জন্য যেমন আনন্দের, তেমনি একটি বড় দায়িত্বও। প্রতিটি শিক্ষার্থীর গণিতের ভিত্তি শক্ত করা এবং তাদের মেধার বিকাশে কাজ করে যাওয়াই আমাদের প্রধান লক্ষ্য।”
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও ক্লাস পার্টির মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনটি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা