সর্বশেষ সংবাদ ::

আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল

বগুড়া সংবাদ : বিএনপি প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) বাদ জোহর বগুড়া জেলা বিএনপির উদ্যোগে শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন, বগুড়া সিটি প্রশাসক এমআর ইসলাম স্বাধীন, বিএনপি চেয়াারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, মহানগর বিএনপির সভাপতি এ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এ আর হাসান পলাশসহ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মুসল্লিরা। দোয়া মাহফিলে আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Check Also

বগুড়া বাজুস নির্বাচনে রাতুল চেয়ারম্যান ও বাবু জেনারেল সেক্রেটারি নির্বাচিত

বগুড়া সংবাদ  : বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বগুড়া জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন (২০২৬-২০২৮) উপলক্ষে ভোটাররা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *