

বগুড়া সংবাদ (জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) : দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম বর্ষে পদার্পণ উপলক্ষে গতকাল বুধবার বগুড়ার গাবতলী প্রেসক্লাব কার্যালয়ে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে| এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান| তিনি বলেন, অ করতোয়া পত্রিকা একটি প্রচার বহুল ও গ্রহণযোগ্য পত্রিকা| যা সারাদেশে সাধারণ মানুষের পাঠক প্রিয় হয়ে উঠেছে| আরো সাফল্যের কামনা করেন| দৈনিক করতোয়া’র উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এনামুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি জুলফিকার হায়দার গামা, সহ-সাংগঠনিক সম্পাদক এম আর ইসলাম রাখু, পৌর ওলামাদলের সভাপতি আলমগীর হোনের আলম ও গাবতলী প্রেসক্লাবের সভাপতি রায়হান রানা| এছাড়া বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আকন্দ, সহ-সভাপতি ছামিউল ইসলাম শামীম, যুগ্ম সম্পাদক রিপন মিয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াজ মাহমুদ, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ তোহাব রহমান, সদস্য সাব্বির হাসান, বিপ্লব রহমান, জাহাঙ্গীর আলম লাকী প্রমুখ| শেষে প্রধান অতিথি দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম বর্ষে পদার্পণ উপলক্ষে প্রেসক্লাব কার্যালয়ে কেক কাটেন।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা