সর্বশেষ সংবাদ ::

বগুড়া বাজুস নির্বাচনে রাতুল চেয়ারম্যান ও বাবু জেনারেল সেক্রেটারি নির্বাচিত

বগুড়া সংবাদ  : বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) বগুড়া জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬-২০২৮ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মতলেবুর রহমান রাতুল চেয়ারম্যান এবং ফিরোজ আহমেদ বাবু জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।
বুধবার (১২ আগস্ট) বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন—সিনিয়র ভাইস চেয়ারম্যান এম এ রাশেদ, জয়েন্ট সেক্রেটারি ফরিদ মাহমুদ, আবু সাহান রাশেদ ও মোশারফ হোসেন হিরু।
নির্বাচন শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ বাজুসের সদস্য ও জুয়েলারি ব্যবসায়ীদের স্বার্থে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Check Also

‎দৈনিক করতোয়া ৫১তম বর্ষে পদার্পণ উপলক্ষে ‎গাবতলী প্রেসক্লাবে কেক কর্তন ও ‎আলোচনা সভা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ ‎(জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) : দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম বর্ষে পদার্পণ উপলক্ষে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *