সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, জুলাই স্মৃতিস্তম্ভে বিভিন্ন মহলের শ্রদ্ধা নিবেদন

বগুড়া সংবাদ : বগুড়ায় ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে তৎকালীন শেখ হাসিনা সরকারের পতনকে স্মরণ করে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।
বুধবার সকালে বগুড়া শহরের সাতমাথা এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, বিএনপি, বগুড়া প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মোশারফ হোসেন, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, জেলা প্রশাসক তৌফিকুর রহমান, পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ, মহানগর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, বিএনপি নেতা শেখ তাহা উদ্দিন নাইন, এনসিপির জেলা আহ্বায়ক এমএসএ মাহমুদ, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, সিনিয়র সহসভাপতি রাহাত রিটু, সাংবাদিক নেতা এস. এম. আবু সাইদ, সিনিয়র সাংবাদিক আব্দুল কালাম আজাদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

Check Also

ইবনে সিনা হাসপাতাল বগুড়ার ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বগুড়া সংবাদ  : জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বুধবার সকাল ৯টা-থেকে দুপুর ১টা পর্যন্ত ৩১ জন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *