

বগুড়া সংবাদ : ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে
শহীদদের স্মরণ, তাদের আত্মার মাগফিরাত কামনা এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনায় বগুড়া শহরের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সুত্রাপুর সাতানি মসজিদে আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ফারুক, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. সামছুল হক রোমা, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. শাহিন, মো. পায়েল, মো. মহিদুল ইসলাম, মো. দিপন, মো. দিয়ান, মো. খালিদ, মো. ভিক্ষু, আলী আকবর গোলাপ এবং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. উৎসবসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনার পাশাপাশি জুলাই-আগস্টের আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা