সর্বশেষ সংবাদ ::

ধুনটে বিএনপির কার্যালয় ভাংচুর ও মিছিলে হামলার পৃথক মামলায় আওয়ামীলীগের দুই নেতা গ্রেপ্তার

বগুড়া সংবাদ : বগুড়ার ধুনটে বিএনপির কার্যালয় ভাংচুর ও প্রতিবাদ মিছিলে হামলার পৃথক দুটি মামলায় আওয়ামীলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) গ্রেপ্তারকৃত আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো- ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আড়কাটিয়া গ্রামের মৃত জনাব আলী সরকারের ছেলে ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক নজরুল ইসলাম মিঠু (৫৫) এবং মথুরাপুর ইউনিয়নের বগা জোলাগাতি গ্রামের মৃত মিজানুর রহমান খন্দকারের ছেলে আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক লাভলু খন্দকার (৫০)।

মামলাসূত্রে পুলিশ জানায়, ২০২৩ সালের ৭ জুন ধুনট পৌরসভার পশ্চিমভরনশাহী এলাকায় বিএনপি দলীয় কার্যালয়ে হামলা চালায় আওয়ামীলীগের নেতাকর্মীরা। ওই মামলায় শুক্রবার ভোর রাতে অভিযান চালিয়ে আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম মিঠুকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে ২০১৮ সালের ২১ ডিসেম্বর ধুনট বাজারে বিএনপির বিক্ষোভ সমাবেশে অতর্কিতভাবে হামলা চালায় আওয়ামীলীগের নেতাকর্মীরা। ওই মামলায় পৃথক অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে ছানিয়ানী স্কুল মাঠ থেকে আওয়ামীলীগ নেতা লাভলু খন্দকারকে গ্রেপ্তার করা হয়।

এব্যাপারে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামীদের শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

Check Also

বগুড়া মহানগর ৯ নম্বর ওয়ার্ড মহিলা দলের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

বগুড়া সংবাদ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বগুড়া মহানগর ৯ নম্বর ওয়ার্ড মহিলা দলের ৭১ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *