সর্বশেষ সংবাদ ::

ধুনটে বিএনপি এমপির গাড়ি ভাংচুর মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

বগুড়া সংবাদ  : বগুড়ার ধুনটে বিএনপি এমপির গাড়ি ভাংচুর মামলায় আরিফুর রহমান দুলাল (৫২) নামে এক আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) গ্রেপ্তারকৃত আসামীকে ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত আরিফুর রহমান দুলাল ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের চিথুলিয়া মধ্যপাড়া এলাকার মৃত লুৎফর রহমান সরকারের ছেলে এবং তিনি গোসাইবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের শ্রম বিষয় সম্পাদক।

পুলিশ জানায়, ২০১৮ সালের ১১ ডিসেম্বর সংসদ নির্বাচনে গণসংযোগকালে বিএনপি প্রার্থী বর্তমান এমপি আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজের গাড়ি বহরে হামলা ও ভাংচুর চালায় আওয়ামীলীগের নেতাকর্মীরা।

এঘটনায় ২০২৪ সালে বিএনপি নেতা রফিকুল ইসলাম শাহীন বাদী হয়ে আওয়ামীলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তদন্তেপ্রাপ্ত আসামী হিসেবে আরিফুর রহমান দুলালকে ২৯ জুলাই নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

ধুনট থানার এসআই নজরুল ইসলাম এতথ্য নিশ্চিত করে জানান, বিএনপি এমপির গাড়ি ভাংচুর মামলায় আওয়ামীলীগ নেতা আরিফুর রহমান দুলালকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

Check Also

দুপচাঁচিয়ায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন সভাপতি ছাটন, সম্পাদক রতন

বগুড়া সংবাদ  : বগুড়ার দুপচাঁচিয়ায় রূপালী ব্যাংক পিএলসি’র শাখার নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। শনিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *