
বগুড়া সংবাদ : শুক্রবার বেলা ৩ টায় টিএমএসএস মার্কেটে মিলনায়তনে দেশীয় সাংস্কৃতিক সংসদ বগুড়া মহানগর শাখার সাংস্কৃতিক প্রতিনিধি সম্মেলন সংগঠনের মহানগর সভাপতি সৈয়দ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারন সম্পাদক শরিফুল ইসলাম সবুজের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় সেক্রেটারি শিক্ষাবিদ ড. মনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদ বগুড়া মহানগর শাখার প্রধান পৃষ্ঠপোষক ও মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। পৃষ্ঠপোষক আধ্যাপক আ স ম আব্দুল মালেক, বগুড়া অঞ্চলের তত্বাবধায়ক সালমান রিয়াজ, মহানগর শাখার সহ সভাপতি আসাদলু ইসলাম। আরো বক্তব্য রাখেন সহ সভাপতি মুখলেসুর রহমান মুকুল, জেলা শাখার সভাপতি এনামুল হক, মহানগর দেশীয় সাংস্কৃতিক সংসদ পৃষ্টপোষক অধ্যাপক রফিকুল আলম, শিল্পপতি সেলিম রেজা। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি জুলাই অভ্যুত্থানের উপর সঙ্গীত ও কবিতা পাঠ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা