সর্বশেষ সংবাদ ::

শিবগঞ্জ ও মোকামতলায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রতিমন্ত্রীর চাল বিতরণ

বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা শিবগঞ্জ ,বগুড়া) :
বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার বিভিন্ন ইউনিয়নে সম্প্রতি দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুঃস্থ ও অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে মানবিক সহায়তা হিসেবে বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে। দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিক প্রতিশ্রুতির অংশ হিসেবে জমকালো এক আয়োজনের মাধ্যমে এ চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। শুক্রবার (২৪ জুলাই) বিকালে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যাবস্থপনা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি। তিনি তাঁর বক্তব্যে বলেন, “সরকার ও দলের মূল লক্ষ্যই হলো বিপদে মানুষের পাশে থাকা। যেকোনো দুর্যোগে অসহায় জনগণের পাশে দাঁড়িয়ে সহায়তা অব্যাহত থাকবে। চাল বিতরণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান এবং শিবগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান শাহীন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আব্দুল হান্নান, উপজেলা বিএনপির সভাপতি এস এম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠান শেষে দুর্যোগকবলিত ও অসহায় পরিবারগুলোর হাত তুলে চাল তুলে দেওয়া হয়। আকস্মিক বিপদের মুহূর্তে সরকারের এই সময়োপযোগী ও মানবিক সহায়তায় স্থানীয় সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেন।

Check Also

বাংলাদেশের ইতিহাস বিকৃত করার একমাত্র দল হলো আওয়ামিলীগ– ইকবাল হাসান মাহমুদ এমপি

বগুড়া সংবাদ : দীর্ঘ প্রায় দুই দশক ধরে উন্নয়ন বৈষম্য, অবকাঠামোগত সীমাবদ্ধতা, শিল্পায়নের ধীরগতি এবং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *