সর্বশেষ সংবাদ ::

গাবতলীর কৃতী সন্তান নূর এ রওশনের পিএইচডি ডিগ্রি অর্জন।

বগুড়া সংবাদ : বগুড়া জেলার গাবতলী উপজেলার তরফসরতাজ গ্রামের কৃতী সন্তান নূর এ রওশন চীনের Ocean University of China থেকে Chinese Government Scholarship-এর অর্থায়নে সামুদ্রিক মাছের পুষ্টি বিষয়ক গবেষণার মাধ্যমে ডক্টরেট (PhD) ডিগ্রি অর্জন করেছেন।

তিনি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সোবহান বুলু ও দিলরুবা সোবহানের কনিষ্ঠ সন্তান। তাঁর এই আন্তর্জাতিক শিক্ষাগত অর্জনে গাবতলীসহ পুরো বগুড়াবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।
বর্তমানে নূর এ রওশন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। তাঁর স্বামী ড. মো. গোলাম সাজেদরিয়ারও একই প্রতিষ্ঠানে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
ব্যক্তিগত জীবনে নূর এ রওশন এক পুত্র সন্তানের জননী।
নূর এ রওশনের এই অসাধারণ সাফল্যে তাঁর পরিবার, স্বজন, সহকর্মী ও এলাকাবাসী তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতে দেশের মৎস্য গবেষণা ও উন্নয়নে তাঁর আরও গুরুত্বপূর্ণ অবদান প্রত্যাশা করেছেন।

Check Also

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে বগুড়া জেলা ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল

বগুড়া সংবাদ : জুলাই-আগস্টের গণআন্দোলনে আত্মোৎসর্গকারী সকল শহীদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রæত সুস্থতা কামনায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *