সর্বশেষ সংবাদ ::

বগুড়া দলিল লেখক সমিতির নির্বাচনে আহাম্মদ কবির মিন্টু সভাপতি ও নির্বাচিত ফরহাদুর রহমান সাধারণ সম্পাদক

বগুড়া সংবাদ : বাংলাদেশ দলিল লেখক সমিতি, বগুড়া সদর শাখার সাধারণ নির্বাচন-২০২৬ এর চূড়ান্ত ফলাফল বৃহস্পতিবার ( ২৩ জুলাই ) বিকালে ঘোষণা করা হয়েছে।
ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে আহাম্মদ কবির মিন্টু নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. সাইফুল ইসলাম,
সাধারণ সম্পাদক পদে ফরহাদুর রহমান।
এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে শেখ মো. রাসেল, সাংগঠনিক সম্পাদক পদে মো. আনোয়ার হোসেন মতিন, অর্থ সম্পাদক পদে মো. জিল্লুর রহমান, আইন ও দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ সাইফুল ইসলাম এবং প্রচার সম্পাদক পদে মো. সেলিম রেজা রূপম নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. রবিউল ইসলাম রুবেল, মাহাবুবুর রহমান এবং মো. রুহুল আমিন।
নির্বাচনে মোট ১১৮টি ভোট কাস্ট হয়। এর মধ্যে ৮টি ভোট বাতিল ঘোষণা করা হয়।
নবনির্বাচিত নেতৃবৃন্দকে দলিল লেখক সমিতির সদস্যরা অভিনন্দন জানান এবং তাদের সফল দায়িত্ব পালন কামনা করেন।

Check Also

অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার

বগুড়া সংবাদ  : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে এক পুলিশ সদস্যের অনৈতিক কর্মকাণ্ডের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *