সর্বশেষ সংবাদ ::

মোকামতলার দেউলীতে চুরির প্রস্তুতিকালে চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার

বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা শিবগঞ্জ বগুড়া) :বগুড়ার মোকামতলা উপজেলায় চুরির প্রস্তুতিকালে চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোর ৩টার দিকে উপজেলার দেউলী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বগুড়ার শিবগঞ্জ উপজেলার কুড়াহার আয়নাপাড়া গ্রামের সাজু, মিনাজুল, রব্বানী এবং বগুড়া সদর উপজেলার ধলমন বামনপাড়ার স্থায়ী বাসিন্দা ও বর্তমানে একই এলাকার বাসিন্দা আনছার।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, বুধবার দিবাগত গভীর রাতে চুরির উদ্দেশ্যে দেউলী এলাকায় তারা একত্রিত হন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে চারজনকে আটক করে। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে গ্রেপ্তার দেখানো হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চোর চক্রের সদস্য বলে স্বীকার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, মোকামতলা ও আশপাশের এলাকায় চুরি প্রতিরোধে পুলিশের টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এ ধরনের অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।

Check Also

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে বগুড়া জেলা ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল

বগুড়া সংবাদ : জুলাই-আগস্টের গণআন্দোলনে আত্মোৎসর্গকারী সকল শহীদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রæত সুস্থতা কামনায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *