

বগুড়া সংবাদ : জুলাই-আগস্টের গণআন্দোলনে আত্মোৎসর্গকারী সকল শহীদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রæত সুস্থতা কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বাদ যোহর সরকারি শাহ সুলতান কলেজ ক্যাম্পাস মসজিদে আয়োজিত এ দোয়া ও মিলাদ মাহফিলে জেলা ছাত্রদল, শহর ছাত্রদল, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদল, আযিযুল হক কলেজ ছাত্রদল সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ এবং বিশেষ মোনাজাতের মাধ্যমে জুলাই-আগস্টের আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত, আহতদের দ্রæত আরোগ্য এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রযাত্রা কামনা করা হয়।
এ সময় জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান বলেন, জুলাই-আগস্টের শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে। তাদের রক্তের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থেকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। শহীদদের আদর্শকে ধারণ করে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে ছাত্রদল অঙ্গীকারাবদ্ধ বলেও তারা উল্লেখ করেন। এসময় উপস্থিত ছিলেন সরকারি শাহ্ সুলতান কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শাহীন সাখাওয়াত চৌধুরী, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুল করিম,আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি মশিউর রহমান ,আহসান হাবীব,দপ্তর সম্পাদক সোহান ইসলাম ,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ওহাব রিয়াজ ,শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক রিমন রহমান ,দপ্তর সম্পাদক রাতুল রিয়াদ, আজিজুল হক কলেজ ছাত্রদলের আহŸায়ক রজিবুল ইসলাম সাকিল,সদস্য-সচিব রাফিউল আল আমিন,সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের আহŸায়ক হাবিবুর রহমান হিরা, সিনিয়র যুগ্ম আহŸায়ক এসএম নাহিদ ও সদস্য-সচিব সোহাগ হোসেন,যুগ্ম আহŸায়ক নুর মোহাম্মদ ,জাহিদ,রাফি,রাজু,সবুজ,শাকিল,জু বায়ের,সদস্য আশিক,রবিউল,১৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি রিপন প্রামাণিক ,সদর ছাত্রদলের সদস্য -সচিব কাওসার হাবিব সাকিব,সারিয়াকান্দি উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম ,সাধারন সম্পাদক রাঙ্গা ,দুঁপচাচিয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি ,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান সহ প্রমূখ। দোয়া মাহফিল শেষে দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। ২২-০৭-২৬
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা