

বগুড়া সংবাদ : বগুড়া জেলা জাতীয়তাবাদী সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি মোঃ শহিদুল ইসলাম বকুল-এর ছোট ভাই ও সংবাদপত্র ব্যবসায়ী মরহুম সাইফুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১০ জুলাই) বগুড়া শহরের ঠনঠনিয়া সরদারপাড়া মসজিদুল আকসা জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় তাঁর আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপস্থিত সবাই মরহুম সাইফুল ইসলামের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা