সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বগুড়া সংবাদ : ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বগুড়ার দুপচাঁচিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (২৯ জুন) বিকেলে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে বিদ্যালয় মাঠে একটি ফলদ, একটি বনজ ও একটি ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ।
এ সময় উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, সাংগঠনিক সম্পাদক জেহাদুল হক তালুকদার কাজল, ইউনুছ আলী মোল্লাদার মানিক, বিএনপি নেতা জাহিদুর রহমান চম্বুক, গাজিউর রহমান গাজী, জামাল উদ্দিন, যুবদল নেতা আশরাফুল আলম, মহিলা দল নেত্রী নাছরিন সুলতানা, জেসমিন আক্তার ও পরশমনি খানম।
এছাড়াও বিদ্যালয় পরিচালনা পর্ষদের (অ্যাডহক) সভাপতি আলহাজ মজাম্মেল হক তালুকদার কায়কোবাদ, সদস্য জাহাঙ্গীর হোসেন তালুকদার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু ইমরান হোসেন প্রামাণিক, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Check Also

ব্রাজিল-আর্জেন্টিনা নয় আদমদীঘিতে নজর কাড়ছে সেতুর দুই ধারে কালেমা খচিত পতাকা

বগুড়া সংবাদ : বিশ্বকাপ উন্মাদনার সময় বিভিন্ন দেশের জাতীয় পতাকার বদলে বগুড়ার আদমদীঘি উপজেলায় একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *