সর্বশেষ সংবাদ ::

ডা. জোবায়দা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়া মহানগর বিএনপির দোয়া মাহফিল

বগুড়া সংবাদ :বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জোবায়দা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়া মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বাদ মাগরিব বগুড়া মহানগর বিএনপির কার্যালয়ে আয়োজিত এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. হামিদুল হক চৌধুরী হিরু। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনি।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ রেজাউল করিম বাদশা এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মশিউর রহমান শামীম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোলায়মান আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান তুহিনসহ মহানগর বিএনপি ও বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা।
অনুষ্ঠানে ডা. জোবায়দা রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বক্তারা তাঁর চিকিৎসা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর সফলতা ও মঙ্গল কামনা করেন।

 

Check Also

তালোড়ায় ডা. জোবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বগুড়া সংবাদ :  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সহধর্মিণী ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জোবাইদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *