সর্বশেষ সংবাদ ::

বগুড়া ক্লাব ঢাকার আয়োজনে প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীনকে গণসংবর্ধনা

বগুড়া সংবাদ : বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীনকে গণসংবর্ধনা দিয়েছে বগুড়া ক্লাব ঢাকা। বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় বগুড়া মহানগরের শহীদ টিটু মিলনায়তনে এ সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।
সংবর্ধনা অনুষ্ঠানে এম. আর. ইসলাম স্বাধীনকে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি বগুড়া ক্লাব ঢাকার পক্ষ থেকে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথিসহ মঞ্চে উপস্থিত বিশেষ ও আমন্ত্রিত অতিথিদেরও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোজাম্মেল হক লালু এবং সাইরুল ইসলাম। আমন্ত্রিত অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁন, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল এবং বগুড়া মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।
বগুড়া ক্লাব ঢাকার চেয়ারম্যান হারুন অর রশীদ রাজু-এর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের ভাইস চেয়ারম্যান মীর আশরাফ আলী।
অনুষ্ঠান শেষে বগুড়া ও ঢাকার শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Check Also

তালোড়ায় ডা. জোবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বগুড়া সংবাদ :  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সহধর্মিণী ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জোবাইদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *