

বগুড়া সংবাদ (জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) : গতকাল বৃহস্পতিবার বাদ আছর বগুড়ার গাবতলীতে পৌর বিএনপির উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিনী ডা: জোবায়দা রহমানের ৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে গাবতলী কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, সহ সভাপতি ইসকেন্দার আলী ময়না, মতিয়ার রহমান মতি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, বিএনপি নেতা সবুজ, বুলবুল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন , জেলা যুবদলের সদস্য সাব্বির আহসান, উপজেলা যুবদল নেতা তাজুল ইসলাম, জুয়েল মুক্তার, পলাশ, সেলিম,সাগর, হিরু, বাপ্পি, শ্রমিক দলের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আনিছার রহমান, ছাত্রদল নেতা রাহি, অভি, প্রমুখ।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা