সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় জাতীয়তাবাদী অটোরিকশা-ভ্যান শ্রমিক দলের চারমাথা বন্দর কমিটির কর্মী সভা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ: বগুড়া জেলা জাতীয়তাবাদী অটোরিকশা-ভ্যান শ্রমিক দল (রেজি. নং রাজ: ২১৪৫)-এর উদ্যোগে চারমাথা বন্দর কমিটির এক কর্মী সভা বুধবার বিকেল ৪টায় বগুড়া চারমাথা ফ্লাইওভারের নিচে অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা শ্রমিক দলের সভাপতি ও বগুড়া জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল ওয়াদুদ।

বগুড়া জেলা জাতীয়তাবাদী অটোরিকশা-ভ্যান শ্রমিক দলের সভাপতি মোঃ জালাল উদ্দিন প্রামাণিক-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ বি.এম. বকুল মোল্লা-র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হারুনুর রশিদ সাজু, ১৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আব্দুল মান্নান, ১৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক মিলন, বগুড়া জেলা শ্রমিক দলের সহ-সভাপতি মোঃ লুৎফর রহমান পঁচা ও মোঃ আব্দুল খালেক, বগুড়া জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইদুল কবির ও মোঃ সমশের আলী, বগুড়া জেলা শহর শ্রমিক দলের সাবেক সভাপতি ও বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সভাপতি লিটন শেখ বাঘা ,সহ-সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, চারমাথা কেন্দ্রীয় বাসটার্মিনাল বন্দর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া, বগুড়া জেলা শ্রমিক দলের অর্থ বিষয়ক সম্পাদক মোঃ সুলতান আহম্মেদ, বগুড়া শহর শ্রমিক দলের আহ্বায়ক মোঃ নূরুল হুদা, সদস্য সচিব মোঃ সামসুজ্জামান সামছু, বগুড়া শহর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আহসান সাব্বির সোহাগ, চারমাথা কেন্দ্রীয় বাসটার্মিনাল বন্দর শ্রমিক দলের সভাপতি মোঃ গোলাম মোস্তফা, বগুড়া জেলা জাতীয়তাবাদী হোটেল রেঁস্তোরা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সাদেক আলী, বগুড়া জেলা জাতীয়তাবাদী অটোরিকশা-ভ্যান শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ আল-আমিন ব্যাপারী, জাতীয়তাবাদী দোকান বাণিজ্যিক প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম এবং তিনমাথা রেলগেট শ্রমিক দল বন্দর কমিটির সভাপতি মোঃ আব্দুল আলীম।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বগুড়া জেলা জাতীয়তাবাদী অটোরিকশা-ভ্যান শ্রমিক দলের সদস্য মোঃ আবুল কালাম আজাদ, মোঃ মঞ্জুর আলম ও মোঃ আব্দুর রাজ্জাকসহ চারমাথা বন্দর কমিটির নেতাকর্মীরা।

সভায় সংগঠনকে আরও শক্তিশালী করা, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা শ্রমিকদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার আহ্বান জানান।

Check Also

সান্তাহারে আলোচিত রাকা মুনির হত্যার শিকার পরিবারকে আইনে সহায়তা দেওয়ার আশ্বাস

বগুড়া সংবাদ : আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসক ফাউন্ডেশন বগুড়ার আদমদীঘি উপজেলা কমিটির নেতৃবৃন্দরা বুধবার বেলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *