সর্বশেষ সংবাদ ::

বগুড়ার শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি অনুমোদন

বগুড়া সংবাদ :  বগুড়ার শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। কমিটিতে মোঃ বেলাল হোসেন বাবুকে সভাপতি এবং মোঃ রেজাউল করিম রেজাকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
বগুড়া জেলা যুবদলের সভাপতি মো. জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মো. আবু হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে শাজাহানপুর উপজেলা যুবদলের এই আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সংগঠনের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহŸান জানানো হয়েছে।
এদিকে, কমিটি অনুমোদনের খবরে শাজাহানপুর উপজেলা যুবদলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নবনির্বাচিত সভাপতি মোঃ বেলাল হোসেন বাবু ও সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা সংগঠনের প্রতি আস্থা রাখায় জেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং যুবদলকে আরও সুসংগঠিত করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Check Also

দুপচাঁচিয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

বগুড়া  সংবাদ : কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দুপচাঁচিয়ার আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *