সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় ইমাম-মুয়াজ্জিন সমিতি’র মাদক মুক্ত সমাজ ও বিনির্মানে ইমামদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা

বগুড়া সংবাদ : শুক্রবার সকালে বগুড়া জেলা ইমাম-মুয়াজিন সমিতির উদ্যোগে বগুড়া কেন্দ্রীয় (বড়) মসজিদে মাদক মুক্ত সমাজ বিনির্মানে ইমামদের ভূমিকা শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মুফতি মাওলানা আব্দুল কাদেরের সভাপতিত্বে এবং কার্যকরী সভাপতি মাওলানা আবু বকর ছিদ্দিকের পরিচালনায় অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা আব্দুল জলিল, বগুড়া জেলা বিএনপির কোষাধ্যক্ষ শাহাদত হোসেন, মাওলানা আব্দুস সালাম, মাওলানা হাফেজ শাহিন রেজা, মাওলানা আব্দুল্লাহ আল আমীন, পীরজাদা আমজাদ হোসেন রাশেদী, মাওলানা শেখ ফরিদ উদ্দীন, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা আব্দুস সামাদ, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা আজাহার আলী, মাওলানা জাহাঙ্গীর আলম, আব্দুল আলিম আমিনী, মাওলানা শাহাদৎ হোসেন, মাওলানা শাহজালাল, মাওলানা ফজলুল হক, মাওলানা জিয়াউল প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার আলেসম সমাজ বান্ধব সরকার। বিএনপি সরকার ক্ষমতা গঠনের পর প্রথম ১০০ দিনের কর্মসুচীতে দেশের ইমাম আলেম সমাজের পাশে দাঁড়িয়েছে। কার্ডের মাধ্যমে আলেম সমাজকে সম্মানী ভাতার আওতায় আনা হয়েছে। দেশের সকল আলেম সমাজ, ইমাম মুয়াজি¦ন খতিবদের সরকারী পেনশন ভাতার আওতায় আনা হবে। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যানে কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

Check Also

‎গাবতলীতে বসতবাড়ি দখলের ‎অভিযোগে সংবাদ সম্মেলন

বগুড়া সংবাদ  (জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) : বগুড়ার গাবতলী পৌরসভার সোন্দাবাড়ী ফকিরপাড়া এলাকায় ভাড়াটিয়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *