সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় মহানগর জামায়াতের বৃক্ষ রোপন ও বিতরণ

বগুড়া সংবাদ : শুক্রবার সকালে বগুড়া আলতাফুন্নেছা খেলার মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব এবং ক্রীড়া বিভাগ বগুড়া মহানগর ৭ নম্বর ওয়ার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালিত হয় ।
৭ নম্বর ওয়ার্ড যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া বিভাগ বগুড়া মহানগর সভাপতি অধ্যাপক আব্দুস সালাম তুহিন। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া বিভাগের সহ সভাপতি এনামুল হক রানা, সাধারণ সম্পাদক আব্দুল হাদী শফিক, ১০ নং ওয়ার্ড জামায়াতের আমীর তারেক মোস্তফা ফকির, আমীর রেজাউল করিম রেজা, হানজালা রহমান, মোকাম্মেল হক, মিজানুর রহমান, খাইরুল, মুশফিক, মাসুম প্রমুখ। অনুষ্ঠানে খেলার মাঠে বৃক্ষরোপন ও এলাকাবাসী ও রিকসা চালকদের মাঝে শতাধিক গাছের চারা বিতরণ করা হয়।

Check Also

‎গাবতলীতে বসতবাড়ি দখলের ‎অভিযোগে সংবাদ সম্মেলন

বগুড়া সংবাদ  (জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) : বগুড়ার গাবতলী পৌরসভার সোন্দাবাড়ী ফকিরপাড়া এলাকায় ভাড়াটিয়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *