

বগুড়া সংবাদ : ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসাবে নগরে জনসচেতনতা সৃষ্টির লক্ষে র্যালি করেছে বগুড়া সিটি কর্পোরেশন। শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৯টায় নগরের সাতমাথায় পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমের উদ্ধোধন করেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। এরপর একটি র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, নগরকে পরিচ্ছন্নতা রাখতে সকলকে এগিয়ে আসতে হবে। নগরবাসিসহ আমরা সবাই মিলে একটি পরিবার। আমরাই পরিস্কার রাখবো এই নগরকে।
তিনি আরো বলেন, ফুলের টব, ড্রাম, বালতি বা পরিত্যক্ত টায়ারে পানি জমতে দেওয়া যাবে না। বাড়ির ছাদ বা কার্নিশে পানি জমে আছে কি না, সে দিকেও খেয়াল রাখতে হবে। প্রতি সপ্তাহে অন্তত একবার ঘরের ভেতর ও আশপাশ ভালোভাবে পরিষ্কার রাখতে হবে।
এসময় র্যালিতে উপস্থিত ছিলেন শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলাইমান আলী, সিটি কর্পোরেশনের হিসাবরক্ষণ কর্মকর্তা ইকবাল হোসেন, রাফিউল আবেদীন, রেজাউল করিম, নুরুল ইসলাম, সিদ্দিকুর রহমান, শফি মাহমুদ, জীবন কৃষ্ণ যাদব, আব্দুল হাই, কামরুজ্জামান, নাসরিন আক্তার নিপা, পারভিন আক্তার, আতিকসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন পার্যায়ের কর্মকর্তা।
জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের র্যালিটি সাতমাথা হয়ে কাঠালতলা, নবাববাড়ি, জলেশ্বরীতলা হয়ে নগর ভবনে এসে শেষে হয়।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা