সর্বশেষ সংবাদ ::

শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক রাজশাহী বিভাগীয় আলোচনা সভা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা এবং শহীদ রাষ্ট্রপতি বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে “শহীদ জিয়ার জীবন ও কর্ম” শীর্ষক রাজশাহী বিভাগীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীর জিয়া বাড়িতে পাবনা জেলা যুবদলের সভাপতি ইলিয়াস আহমেদ হিমেল রানার সভাপতিত্বে ও বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং পরবর্তীতে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তোলা, গ্রামীণ উন্নয়ন ও জাতীয়তাবাদী চেতনা বিকাশে অসামান্য অবদান রাখেন। তাঁর আদর্শ ও কর্মধারা আজও দেশের গণতন্ত্রকামী মানুষের জন্য অনুপ্রেরণার উৎস।
তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় শহীদ জিয়ার রাজনৈতিক দর্শন অত্যন্ত প্রাসঙ্গিক। নতুন প্রজন্মের কাছে তাঁর জীবন ও কর্ম তুলে ধরার মাধ্যমে দেশপ্রেম, নেতৃত্বগুণ এবং জাতীয় চেতনা বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে।
সভায় আরও বক্তব্য রাখেন
বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, বগুড়া শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি, সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিবলু,রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান সজন, সদস্য সচিব রেজাউল করিম টুটুল, নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, সদস্য সচিব মোঃ রুহুল আমিন মুন্সুর, যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন, নাটোর জেলা যুবদলের সভাপতি আব্দুল হাই তালুকদার ডালিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক মোঃ তাবিজুল ইসলাম তারিক, সদস্য সচিব গোলাম কিবরিয়া শাওন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ ফারুক হোসেন, পাবনা জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা, সদস্য সচিব মনির আহমেদ, সিরাজগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আলামিন খান, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ ও জয়পুরহাট জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ, সদস্য সচিব মোঃ আব্দুল হক আদনান সহ প্রমুখ।

Check Also

শিবগঞ্জে যাতায়াতের রাস্তায় খড়ের পালা দিয়ে বেরিকেট দেওয়ার অভিযোগ

বগুড়া সংবাদ :  বগুড়ার শিবগঞ্জে যাতায়াতের রাস্তায় খড়ের পালা দিয়ে বেরিকেট দেওয়ায় গ্রামের জনসাধারণের চলাচলের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *