সর্বশেষ সংবাদ ::

কলাকোপাতে ব্যাপক উৎসব উদ্দিপনায় বৈশাখী সুবাদ মেলা উদযাপন

বগুড়া সংবাদ: সোমবার বগুড়ার গাবতলী বালিয়াদিঘী কলাকোপা সুবাদ বাজার শিল্প ও বাণিজ্যিক এলাকায় বসেছিল বিশাল একটি গ্রামীণ “বৈশাখী সুবাদ মেলা” ।

মেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি ও কলাকোপা বৈশাখী সুবাদ মেলা দাতা কমিটির সভাপতি এবং সুবাদ বাজার শিল্প ও বাণিজ্যিক এলাকার প্রতিষ্ঠাতা মোঃ হেলালুজ্জামান তালুকদার‌ লালু।

এরপর দ্বিতীয় পর্বে মেলা চত্বর আয়োজিত সংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভিন্ন খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি গ্রীন কলাকোপা এষ্টেট এর মহাপরিচালক ও দাতা কমিটির সহ-সভাপতি এবং দৈনিক উত্তর কোণ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক

বেগম শামসুন নাহার জামান তালুকদার।

বৈশাখী সুবাদ মেলা পরিচালনা কমিটির আয়োজনে

কলাকোপা সুবাদ বাজার নিয়ন্ত্রণ কমিটির সভাপতি আবুল কালাম মোল্লা’র সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গ্রীন কলাকোপা এষ্টেট এর

পরিচালক অধ্যাপক সাজ্জাদুজ্জামান সিরাজ জয়, সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান, দাতা কমিটির সাধারণ সম্পাদক ও গ্রীন কলাকোপা এষ্টেট এর পরিচালক এবং দৈনিক উত্তর কোণ পত্রিকার সম্পাদক

অ্যাডভোকেট মোঃ সাহেদুজ্জামান সিরাজ বিজয়, তার

সহধর্মীনি তাহরিমা আফরিন তমা, পরিচালক হারিছা জামান আরশি সহ গ্রীন কলাকোপা এষ্টেট এর সদস্য বৃন্দ। পরিচালনায় ছিলেন কলাকোপা সুবাদ বাজার নিয়ন্ত্রণ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মতিন। সঞ্চালনায় ছিলেন বৈশাখী সুবাদ মেলা পরিচালনা কমিটির সদস্য আশরাফুল ইসলাম ও রেজাউল করিম রেজা।

 

Check Also

অংশগ্রহণ করেন ২৫০জন শিক্ষার্থী পরিবেশ রক্ষায় সচেতন প্রজন্ম গড়তে বগুড়ায় সাত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ

বগুড়া সংবাদ  : পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বগুড়ায় সাত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয়েছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *