সর্বশেষ সংবাদ ::

শিবগঞ্জে প্রগতি সংস্থার উদ্যেগে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে নতুন পোষাক উপহার

বগুড়া সংবাদ :  বগুড়ার শিবগঞ্জে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রগতি কল্যাণ সংস্থা’র উদ্যোগে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক উপহার প্রদান করা হয়েছে। বুধবার (২০ মে) বিকাল ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ উপহার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন পোশাক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান। এসময় তিনি বলেন, ‘সমাজের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে ‘প্রগতি কল্যাণ সংস্থা’ বিভিন্ন সময় মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রগতি কল্যাণ সংস্থার উপদেষ্টা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি এসএম তাজুল ইসলাম, প্রগতি কল্যাণ সংস্থার সভাপতি সাংবাদিক রশিদুর রহমান রানা, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান এবং সদস্য মোহাম্মদ আলীসহ অন্যান্যরা।

Check Also

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে পথশিশুদের মাঝে বস্ত্র বিতরণ

বগুড়া সংবাদ : বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ৬২তম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *