সর্বশেষ সংবাদ ::

অন্ধকার জীবন ছেড়ে আলোয় ফিরলেন বগুড়ার ডিউক: মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা

বগুড়া সংবাদ : বগুড়া শহরের এক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী অস্বাভাবিক ও অপরাধমূলক জীবনকে চিরতরে বিদায় জানিয়ে স্বাভাবিক জীবনে ফেরার ঘোষণা দিয়েছেন। এ উপলক্ষে বুধবার ( ২০  মে ) বেলা ১২ টায় বগুড়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের অবস্থান তুলে ধরেন।

স্বাভাবিক জীবনে ফিরে আসার এই সিদ্ধান্ত নেওয়া ব্যক্তির নাম মো: আব্দুর রহমান ডিউক। তিনি বগুড়া সদর উপজেলার ফুলবাড়ী মধ্যপাড়া (শোলাগাড়ী) এলাকার আলহাজ্ব প্রাং-এর ছেলে।
লিখিত বক্তব্যে ডিউক জানান, তিনি দীর্ঘদিন ধরে পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং এ সংক্রান্ত একাধিক মামলাও তার বিরুদ্ধে রয়েছে। তবে এ পথে চলতে গিয়ে সামাজিক লাঞ্ছনা, আইনগত জটিলতা, রাজনৈতিক চাপ এবং পারিবারিক অস্থিরতার মুখে পড়েন তিনি। এসব কারণেই তিনি এ পথ থেকে সরে আসার সিদ্ধান্ত নেন।
তিনি বলেন, “একটি সুশৃঙ্খল সমাজ গঠনের লক্ষ্যে প্রায় তিন মাস আগেই আমি স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গকে মৌখিকভাবে জানিয়ে মাদক ব্যবসা পুরোপুরি ছেড়ে দিয়েছি। আজ গণমাধ্যমের সামনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিচ্ছি, আমি আর কখনোই এই সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়াবো না।”
নিজেকে সুপথে ফিরিয়ে আনার পাশাপাশি সমাজের উন্নয়নমূলক কাজে যুক্ত হওয়ার ইচ্ছাও প্রকাশ করেন তিনি। একই সঙ্গে প্রশাসন, সমাজ ও রাষ্ট্রের সহযোগিতা কামনা করে তিনি পুনর্বাসনের আহ্বান জানান, যাতে স্বাভাবিক জীবনে ফিরে পরিবার-পরিজন নিয়ে শান্তিতে বসবাস করতে পারেন।
ডিউক আরও বলেন, ভবিষ্যতে যদি তার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট কোনো কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তবে আইন অনুযায়ী যে কোনো শাস্তি মাথা পেতে নিতে তিনি প্রস্তুত।
তার এই ঘোষণাকে স্থানীয় সচেতন মহল ইতিবাচকভাবে দেখছেন। অনেকেই মনে করছেন, এ ধরনের সিদ্ধান্ত অন্যদেরও অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে অনুপ্রাণিত করতে পারে।

Check Also

দুপচাঁচিয়ায় স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়

বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *