সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ  টুর্নামেন্টের উদ্বোধন

 

 

বগুড়া সংবাদ : বগুড়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক-বালিকা) উদ্বোধন করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে করোনেশন ইনস্টিটিউশন এন্ড কলেজ মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক মোঃ তৈৗফিকুর রহমান। জেলা প্রথামিক শিক্ষা অফিসার মোঃ রেজায়ান হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান প্রমুখ। এসময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ তৈৗফিকুর রহমান বলেন, বর্তমান সরকার সারাদেশে ক্রীড়া উন্নয়নে বিভিন্ন কার্যকর পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে। গ্রামাঞ্চলের শিশুদের মাঝে বিপুল প্রতিভা লুকিয়ে আছে। এই ধরনের টুর্নামেন্ট সেই প্রতিভা বিকাশের সুযোগ করে দেয়। এখান থেকেই ভবিষ্যতে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি হবে। এসময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান।

টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা দল অংশগ্রহণ করে।

Check Also

ধুনটের মথুরাপুরে বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন আপেল মাহমুদ

বগুড়া সংবাদ : বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর মুলতানী পারভীন শাহ্জাহান তালুকদার উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *