

বগুড়া সংবাদ : “মা শিক্ষিত হউক বা না হউক, মা-ই পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক“ এই শ্লোগানকে সামনে রেখে মঙ্গলবার দুপুরে বগুড়ার কাহালুর অঘোর মালঞ্চা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অত্র বিদ্যালয় হলরুমে শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নয়নে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন অঘোর মালঞ্চা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু হাসান প্রামানিক। অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের সঞ্চালনায় অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মামুনুর রশিদ, শিক্ষার্থীর অভিভাবকদের মধ্যে নুর আলম, সাইফুল ইসলাম, শাহ আলম প্রমূখ। অভিভাবক সমাবেশে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা, অভিভাবক ও ছাত্র/ছাত্রীবৃন্দ।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা