সর্বশেষ সংবাদ ::

কাহালুতে ১৫”শ মিটার রাস্তার এইচবিবি করণ কাজের উদ্বোধন করলেন এম পি মোশারফ হোসেন

বগুড়া সংবাদ :   সোমবার বিকেলে বগুড়ার কাহালুর পাইকড় ইউনিয়নের বোনবোনাই গ্রামে নামুজা-দুপচাঁচিয়া পাকা রাস্তার মাথা সেলিমের জমি হতে আজিজারের বাড়ি মুখি রাস্তা ৫০০ মিটার রাস্তার এইচবিবি করণ কাজের উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোছা. মলিহা খানম, কাহালু থানা অফিসার ইনর্চাজ (ওসি) মো. শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মুক্তার হোসেন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মাশরুবা আলম, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আ খ ম তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোহম্মাদ আলী ভূঁইয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল করিম, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. শাহাবুদ্দিন, বগুড়া জেলা শ্রমিকদলের উপদেষ্টা এ্যাডভোকেট আতিকুল মাহবুব (সালাম), পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান মো. খোরশেদ আলম (ঘটু), বিএনপিনেতা আবু তালেব সাকি বেলাল হোসেন, আতাউর রহমান, পাইকড় ইউ পি সদস্য মানিক উদ্দিন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য যে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর বাস্তবায়নে গ্রামীন মাটির রাস্তারসমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ ২য় পর্যায় প্রকল্প আওতায় ১ কোটি ২১ লক্ষ ১ হাজার ৫শত টাকা ব্যায়ে ৩ টি প্যাকেজে পাইকড় ইউনিয়নের বোনবোনাই গ্রামে নামুজা-দুপচাঁচিয়া পাকা রাস্তার মাথা সেলিমের জমি হতে আজিজারের বাড়ি মুখি রাস্তা (৫০০) মিটার রাস্তার এইচবিবি করণ সহ উপজেলার বীরকেদার কাজী নগর আবাসন হতে দবিরের বাড়ী মুখি রাস্তা (৫০০) মিটার রাস্তার এইচবিবি করণ ও উপজেলার শান্তা সর্দারপাড়া মিজানের ফার্ম পাকা রাস্তার মাথাহতে ওয়েজ উদ্দিন সরকারের বাড়ী মুখি রাস্তা (৫০০) মিটার রাস্তার এইচবিবি করণ কাজ নির্মান করা হচ্ছে।

Check Also

রাজশাহীতে মহাসমাবেশ সফল করতে বগুড়া মহানগর জামায়াতের আলোচনা সভা

বগুড়া সংবাদ : নতুন রাষ্ট্র কাঠামো বিনির্মাণে জুলাই সনদ বাস্তবায়ন সহ বিভিন্ন দাবীতে কেন্দ্রীয় কর্মসুচীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *