সর্বশেষ সংবাদ ::

রাজশাহীতে মহাসমাবেশ সফল করতে বগুড়া মহানগর জামায়াতের আলোচনা সভা

বগুড়া সংবাদ : নতুন রাষ্ট্র কাঠামো বিনির্মাণে জুলাই সনদ বাস্তবায়ন সহ বিভিন্ন দাবীতে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে আগামী ১৬ মে রাজশাহী মাদরাসা মাঠে মহাসমাবেশ সফল করতে সোমবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে বগুড়া মহানগর জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্টিত হয়। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে ও সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেকের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগ, সহকারী সেক্রেটারী রফিকুল আলম, এ্যাডভোকেট আল আমিন, এ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, মাওলানা আব্দুল হালিম বেগ, অধ্যাপক আব্দুস সালাম তুহিন, ড. মাওলানা হেদায়েতুল ইসলাম, এ্যাডভোকেট শাহীন মিয়া, এ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ, অধ্যক্ষ ইকবাল হোসেন প্রমুখ। সভায় মহানগরীর ওয়ার্ড ও ইউনিয়ন আমীর সেক্রেটারী অংশ গ্রহণ করে। মহাসমাবেশে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান প্রধান অতিথির বক্তব্য রাখেবেন। অনুষ্ঠান শেষে জামায়াতের সাবেক আমীর শহীদ মাওলনা মতিউর রহমান নিজামী ও চাপাইনবাবগঞ্জে কুরআনের আন্দোলনে শহীদ ৮ জনের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Check Also

❝ শেষ সময়ে সিটি প্রশাসক হবার দৌড়ে আলোচনার তুঙ্গে যুবদল সভাপতি জাহাঙ্গীর আলম ❞

বগুড়া সংবাদ : গত ৭ মে নিকারের সভায় নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের অনুমোদন দেওয়া হয়। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *