সর্বশেষ সংবাদ ::

বগুড়া জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটি গঠন

বগুড়া সংবাদ : বগুড়া জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২৬ উপলক্ষে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট মোঃ নাজমুল হুদা পপন, যিনি বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। সদস্য সচিব করা হয়েছে মোঃ লিটন শেখ বাঘাকে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— অ্যাডভোকেট আবু হায়াত মোস্তফা কামাল পরাগ (সহ পাবলিক প্রসিকিউটর, জেলা জজ কোর্ট, বগুড়া), মোঃ সাজ্জাদ হোসেন পিন্টু (সভাপতি, ১৪নং ওয়ার্ড বিএনপি শহর শাখা ও প্রচার সম্পাদক, জেলা মোটর শ্রমিক ইউনিয়ন), মোঃ হায়দার আলী (যুগ্ম আহ্বায়ক, বগুড়া শহর শ্রমিক দল), মোঃ মেহেদী হাসান লিটন (সদস্য, বগুড়া প্রেসক্লাব ও বিশিষ্ট সাংবাদিক), মোঃ মুনছুর রহমান (সাধারণ সম্পাদক, জেলা ডেকোরেটার শ্রমিক ইউনিয়ন), মোঃ বি এম বকুল মোল্লা (সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী রিক্সা-ভ্যান শ্রমিক দল), মোঃ শফিকুল ইসলাম শফিক (সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ১২নং ওয়ার্ড বিএনপি, বগুড়া শহর শাখা), মোঃ আজিজুর রহমান রিপন (সাবেক যুগ্ম আহ্বায়ক, ১২নং ওয়ার্ড বিএনপি), মোঃ আমিনুল ইসলাম স্বপন (বিএনপি নেতা) এবং মোঃ আবুল কাশেম (সাবেক সহ সাধারণ সম্পাদক, জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন)।

জানা গেছে, গঠিত এই নির্বাচন পরিচালনা কমিটি আগামী ৯ মে ২০২৬, শনিবার সন্ধ্যা ৭টায় কলোনি কার্যালয়ে বর্তমান ও সাবেক নেতৃবৃন্দসহ মতবিনিময় সভা করবে। সভায় নির্বাচনের তফশিল ঘোষণার বিষয়েও আলোচনা হবে।
এদিকে নির্বাচন পরিচালনা কমিটির কার্যক্রম সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষভাবে পরিচালনার লক্ষ্যে ৭ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্টা কমিটির প্রধান উপদেষ্টা করা হয়েছে হেলালুজ্জামান তালুকদার লালুকে, যিনি কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি, সাবেক এমপি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা।

উপদেষ্টা কমিটির অন্যান্য সদস্যরা হলেন— মোঃ এনামুল হক সুমন (সাবেক কাউন্সিলর, ১২নং ওয়ার্ড, বগুড়া পৌরসভা ও সদস্য সচিব, কৃষক দল বগুড়া জেলা), মোঃ আবু হাসান (সাধারণ সম্পাদক, বগুড়া জেলা যুবদল), মোঃ জহুরুল ইসলাম (সাবেক সভাপতি, ১২নং ওয়ার্ড বিএনপি), অ্যাডভোকেট আব্দুল মতিন মন্ডল (সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বগুড়া জেলা শাখা), মোছাঃ শাহিনুর বেগম শানু (সাবেক মহিলা কাউন্সিলর, ১০, ১১ ও ১২নং ওয়ার্ড, বগুড়া পৌরসভা ও সভাপতি, বগুড়া শহর মহিলা দল), মোঃ সৌরভ হাসান শিপলু (সাংগঠনিক সম্পাদক, বগুড়া শহর যুবদল) এবং মোঃ সুলতান আহম্মেদ (সাবেক সভাপতি, বগুড়া জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন)।
সংশ্লিষ্টরা জানান, একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের লক্ষ্যে সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে নির্ধারিত সভায় উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।

বিবৃতি দিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এডভোকেট নাজমুল হুদা পপন।

Check Also

স্বপ্নের সিটি, প্রত্যাশার নেতৃত্ব—বগুড়ার প্রথম মেয়র হিসেবে খায়রুল বাশারকে চাই নগরবাসী

বগুড়া সংবাদ :  পৌরসভা থেকে সিটি কর্পোরেশনে উন্নীত হওয়ার ঘোষণার পর নবগঠিত বগুড়া শহরজুড়ে বইছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *