সর্বশেষ সংবাদ ::

সান্তাহারে বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা চেষ্টার ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে মামলা

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর বিএনপি সহ-সভাপতি ইকবাল হোসেনকে (৬২) হত্যার উদ্দেশ্যে পেটে ধারালো অস্ত্রের আঘাতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

গতকাল রোববার রাতে সান্তাহার রেলওয়ে থানায় ভুক্তভোগীর ভাই আজিজুল হক রাজা বাদী হয়ে রাজু, শুভ, নীরবসহ ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।
সান্তাহার রেলওয়ে থানার মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে উপজেলার সান্তাহার রেলগেট চত্বরে রেলওয়ের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এই ঘটনায় বিএনপির সহ-সভাপতি ইকবাল হোসেনের সঙ্গে একই শহরের হলুদঘর ও ইয়ার্ড কলোনী এলাকার রাজু, রব্বানী, শুভ, নীরবসহ বেশ কয়েকজন যুবকের বাকবিতণ্ডা ও বিরোধের সৃষ্টি হয়। এক পর্যায়ে হত্যার উদ্দেশ্যে তাকে পেটে দেশীয় ধারালো অস্ত্রের আঘাত করে। এতে প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় রোববার রাতে সান্তাহার রেলওয়ে থানায় ভুক্তভোগীর ছোট ভাই হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান হাবিব মামলা দায়েরের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীদের গ্রেপ্তারে জোর তৎপরতা চালানো হচ্ছে। তবে মামলা দায়ের পর থেকে গ্রেপ্তারের আতঙ্কে আসামীরা আত্মগোপনে রয়েছে।

Check Also

বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশাকে জাতীয়তাবাদী সংবাদপত্র হকার্স ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা

বগুড়া সংবাদ : বগুড়া জেলা জাতীয়তাবাদী সংবাদপত্র হকার্স ইউনিয়নের পক্ষ থেকে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *