সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় ডিএইচএমএস ইন্টার্ন উত্তীর্ণ শিক্ষার্থীদের সমাপনী অনুষ্ঠান

বগুড়া সংবাদ : বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে ২০২২-২০২৩ সেশনের ডিএইচএমএস ইন্টার্ন উত্তীর্ণ শিক্ষার্থীদের সমাপনী ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০২ মে ২০২৬) দুপুর সাড়ে ১২টায় কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মো. আব্দুল মতিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেন। তিনি বলেন, হোমিওপ্যাথিক চিকিৎসা শাস্ত্রকে আধুনিক ও যুগোপযোগী করে সমাজের সর্বস্তরের মানুষের সেবায় নিয়োজিত করা সময়ের দাবি। একই সঙ্গে তিনি নবীন চিকিৎসকদের মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন এবং বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ও দৈনিক আমাদের বার্তার ব্যবস্থাপনা সম্পাদক আলহাজ্ব মমিনুর রশীদ শাইন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মুন্জুরুল আলম লিটন।
এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মো. দেলোয়ার হোসেন ও ডা. মো. আয়ুব হোসেন, সাবেক সহকারী অধ্যাপক ডা. এ.কে.এম ফেরদৌস আলী ও ডা. মো. আবুল হোসেন, শিক্ষক প্রতিনিধি ডা. মো. ফিরোজ মাহমুদ, শিক্ষক সমিতির সভাপতি ডা. মো. শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ডা. এ.এস.এম সাহাবুদ্দিন, প্রভাষক ডা. মো. হুমায়ুন কবীর, ডা. মো. শাহ গাজী এবং ডা. মো. আব্দুল আলীম।
শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ইন্টার্ন ছাত্র মো. রাফিউল ইসলাম ও ইন্টার্ন ছাত্রী মোছাঃ ছাবিনা আক্তার। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Check Also

বগুড়া মহানগর জামায়াতের দায়িশীল সমাবেশ অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখার দায়িত্বশীল সমাবেশ বুধবার সন্ধ্যায় বগুড়ার কলোনীস্থ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *