সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়া নতুন কুঁড়ি স্পোর্টস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ :  মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে দশব্যাপী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশের লক্ষ্যে “নতুন কুঁড়ি স্পোর্টস” অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
এ উপলক্ষে মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে দুপচাঁচিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান।
সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তহিদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও কমিটির সদস্য সচিব রুহুল কুদ্দুস তালুকদার, মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হাসান, প্রাথমিক শিক্ষা অফিসার আকবর কবির, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হক, ইউপি চেয়ারম্যান মায়াজ্জম হাসান, মাহরুল ইসলাম, ক্রীড়া সংগঠক আফছার আলী, পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা দেওয়ান আহসানুর রাশেদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদ হাসান, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এম বেলাল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির সবুজ, ফুটবল একাডেমির সভাপতি মাহমুদুল হক শিপন, রেফারি খোরশেদ আলম, ক্রীড়া সংস্থার সদস্য রাকিব প্রামাণিক ও ফুটবল একাডেমির প্রচার সম্পাদক বেলাল হাসানসহ অনেকে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে ১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা অনুসন্ধান, বাছাই ও বিকাশের জন্য উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
এ কমিটির মাধ্যমে আগামী ২৮ ও ২৯ এপ্রিল উপজেলায় ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট ও সাঁতারসহ ৮টি ইভেন্টে বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অংশগ্রহণে আগ্রহীদের আগামী ২৭ এপ্রিলের মধ্যে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

Check Also

বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক পদে আলোচনায় যুবদল সভাপতি জাহাঙ্গীর আলম

বগুড়া সংবাদ : বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন জেলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *