সর্বশেষ সংবাদ ::

মৎস্যচাষীদের বিপাকে: উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরদারির দাবি কাহালুতে বৈরী আবহাওয়ায় দেশীয় মাছের পোনা ভাইরাসে আক্রান্ত, লক্ষ লক্ষ পোনা মারা যাচ্ছে

বগুড়া সংবাদ : হঠাৎ বৈরী আবহাওয়ার কারণে বগুড়ার কাহালু উপজেলায় দেশীয় প্রজাতির মাছের পোনা ব্যাপক হারে মারা যাচ্ছে। এতে চরম বিপাকে পড়েছেন মৎস্যচাষীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, পাবদা, টংরা, শিংসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা ভাইরাসে আক্রান্ত হয়ে লক্ষ লক্ষ সংখ্যায় মারা যাচ্ছে। এতে করে আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন চাষীরা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক তিনবার স্বর্ণ ও রৌপ্য পদকপ্রাপ্ত বিশিষ্ট মৎস্যচাষী এবং কাহালুর বিবিরপুকুর শাহ সুলতান শাহজালাল বীজাগারের স্বত্বাধিকারী আলহাজ্ব মো. শফিকুল ইসলামসহ একাধিক মৎস্যচাষী জানান, বৈরী আবহাওয়ার কারণে তাদের খামারে টংরা, পাবদা ও শিং মাছের পোনা ব্যাপক হারে মারা যাচ্ছে। বিভিন্ন ধরনের ঔষধ প্রয়োগ করেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না।

এ অবস্থায় তারা উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে কাহালু উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. নূর নবীর সাথে কথা হলে তিনি জানান, বৈরী আবহাওয়ার কারণে ভাইরাসজনিত সমস্যা দেখা দিয়েছে, যার ফলে মাছের পোনা মারা যাচ্ছে। বিষয়টি ইতোমধ্যে মৎস্যচাষীরা তাকে অবগত করেছেন। তিনি বলেন, “আমরা সার্বক্ষণিকভাবে চাষীদের পরামর্শ দিয়ে যাচ্ছি। সঠিকভাবে পরামর্শ মেনে চললে আশা করি ক্ষতি কিছুটা কমানো সম্ভব হবে।”

Check Also

বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক পদে আলোচনায় যুবদল সভাপতি জাহাঙ্গীর আলম

বগুড়া সংবাদ : বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন জেলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *