বগুড়া সংবাদ : শহর জামায়াতের আমীর ও বগুড়া সদর-৬ আসনের উপ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বৃহস্পতিবার দিনভর বগুড়া শহরের ফুলবাড়ী মুগলিশপুর, বৃন্দাবনপাড়া, আটাপাড়া এলাকায় গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াত নেতা উপাধ্যক্ষ মুজাহিদুল ইসলাম, অধ্যাপক নাসির উদ্দিন, শহর জামায়াতের প্রচার সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন, ২ নং ওয়ার্ড আমীর ডা. আবু বক্কর সিদ্দিক, সেক্রেটারী নামিরুল হক জার্জিস, মাওলানা হিফজুলবারী প্রমুখ। পরে সাংবাদিদের সাথে কথা বলেন ও মহিলা কলেজের সামনে এক পথসভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল । এ সময় তিনি বলেন, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত সমাজ গঠনে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিন। আমি কথা দিচ্ছি আমি সব সময় আপনাদের পাশে থাকবো। আমি বাইর থেকে আসিনি, আমি এ শহরে বড় হয়েছি, লেখাপড়া করেছি। বিভিন্ন স্থানে দলীয় নেতাকমীদের উপর হামলা হচ্ছে প্রসঙ্গে তিনি বলেন, আজও শাখারিয়ায় মহিলা কর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। হামলা মামলা চালিয়ে নির্বাচনী পরিবেশ নস্ট করা যাবেনা। নির্বাচনে বিজয় হবেই ইনশাআল্লা। এ বিষয়ে তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেন। এর আগে সকালে ১৮ নং ওয়ার্ডের ফুলবাড়ী দক্ষিণপাড়া, মুগলেশপুর এলাকার গনসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন ১৮ নং ওয়ার্ডের কেয়ারটেকার অধ্যাপক আব্দুর রাজ্জাক, এড. শফিকুর রহমান শফি, ওয়ার্ড আমীর ইব্রাহিম হোসেন, সেক্রেটারী হাফেজ মাওলানা ইউসুফ আলী, আরিফুল ইসলাম শুভ, সরোয়ার হোসেন, আব্দুল জলিল, শ্রমিক নেতা সবুজ, স্বপন প্রমুখ।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
