সর্বশেষ সংবাদ ::

সন্ত্রাস চাঁদাবাজী মুক্ত বগুড়া গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন জামায়াত প্রার্থী সোহেল

বগুড়া সংবাদ : ঈদুল ফিতরের পর বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনের প্রচারনায় পুরোদমে মাঠে নেমেছেন জামায়াত মনোনীত প্রার্থী জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া শহর শাখার আমির আবিদুর রহমান সোহেল। তিনি দিনরাত ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে গণসংযোগ করছেন। বুধবার সকালে তিনি সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। গণসংযোগের একপর্যায়ে তিনি খামারকান্দী গ্রামে উঠান বৈঠকে মিলিত হন। সেখানে উপস্থিত ভোটারদের উদ্দেশে তিনি বলেন, বগুড়ার উন্নয়নের জন্য একজন সৎ, যোগ্য ও দক্ষ মানুষের সংসদে যাওয়া জরুরি। সৎ মানুষ ছাড়া সরকারি অর্থের লোপাট বন্ধ করা সম্ভব হবেনা। যারা সন্ত্রাসী, চাঁদাবাজদের লালন করেন তাদের দিয়ে সন্ত্রাস, চাঁদাবাজী বন্ধ করা যাবেনা। এসব অপকর্ম বন্ধ করতে হলে দাঁড়িপাল্লার বিকল্প নাই। আসন্ন উপনির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয়ী করলে আমরা আপনাদেরকে একটি শান্তির বগুড়া উপহার দিবো ইনশাআল্লাহ। উঠান বৈঠকে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বগুড়া শহর জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক ইকবাল হোসেন, রাজাপুর ইউনিয়ন শাখার আমির মাওলানা মোখলেছুর রহমান, সেক্রেটারি শহিদুল ইসলাম, বায়তুল মাল সম্পাদক আব্দুল খালেক, প্রচার সম্পাদক আবু হোসেন, রুহুল আমিন মিস্টার প্রমূখ। অপরদিকে বিকেলে বগুড়া পৌরসভার ১৯নং ওয়ার্ডের শাখারিয়া নামাবাল, বাউলাপাড়া, মাদরাসাপাড়া এলাকায় গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন ১৯ নং ওয়ার্ড আমীর সাবেক কাউন্সিলর ওসমান গণি মাস্টার, সেক্রেটারী মাওলানা শফিকুল ইসলাম, রুহুল আমিন বাকী, মাওলানা মাহফুজুর রহমান, জিয়া আলম, ছাত্রশিবির নেতা রবিউল ইসলাম প্রমুখ।

Check Also

ধানের শীষ প্রতীকে ভোট জনাব তারেক রহমানের জন্য দোয়া বগুড়ার উন্নয়নকে সামনে রেখে ভোটারের দ্বারে দ্বারে শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি

বগুড়া সংবাদ : ধানের শীষ প্রতীকে ভোট জনাব তারেক রহমানের জন্য দোয়া বগুড়ার উন্নয়নকে সামনে রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *