সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় মানবাধিকার রক্ষা কমিটির কর্মীদের নিয়ে সভা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ :  মানবাধিকার রক্ষা কমিটির কর্মীদের নিয়ে বগুড়া জেলা নাগরিক সমাজ সংগঠন (সিএসও) এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৫ মার্চ সকালে বগুড়া শহরের বউবাজারস্থ একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিএসও সদস্য ও সমাজসেবক সাদমিন কলি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বগুড়া জেলা নাগরিক সমাজ সংগঠনের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সোহাগ।
বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রী’র বাস্তবায়নে ও নেটজ বাংলাদেশের সহযোগিতায় হোপ প্রকল্পের আওতায় এই সভায় মানবাধিকার রক্ষা কর্মীদের নিয়ে নাগরিক অধিকার, সুশাসন, নারী ও পুরুষের বৈষম্য দূর করণে করনীয়, আন্তর্জাতিক নারী দিবস নিয়ে আলোকপাত করা হয়। সভায় বক্তারা নারী অধিকার রক্ষায় ও মানবাধিকার বিষয়ে কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করে। সংগঠনকে আরো শক্তিশালি করে গড়ে তুলতে করনীয় বিষয় তুলে ধরা হয়।
দৈনিক বণিকবার্তার বগুড়া প্রতিনিধি ও শব্দকথন সাহিত্য আসরের সাধারণ সম্পাদক এইচ আলিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারি মাহমুদ মানিক, পল্লীশ্রীর প্রকল্প এর এরিয়া কো অর্ডিনেটর তাইবাতুন নেহার, সিএসও সদস্য ফাতেমা ইয়াসমিন, কবি ও সাংবাদিক মাজেদুর রহমান সিএসও সদস্য আতিয়া তুহিন, লুবনা জাহান, শারমিন সুলতানা, মাহাবুব টুটুল, নাসির আহম্মেদ, তামান্না শিরিন রিপা, নাজনীন ইতি, হাবিবা নাসরিন, মোছা: মাহফুজাসহ বগুড়া জেলা কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

 

Check Also

বগুড়ায় মালগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ

বগুড়া সংবাদ  : বগুড়ার মালগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবগঠিত কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *