বগুড়া সংবাদ: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শনিবার বেলা ১১ টায় কালাইকুড়ি গ্রামের বগুড়া-৩ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদারের সাথে ঈদ শুভেচ্ছা ও মত বিনিময় করেন সান্তাহার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল নেতৃত্বের এক ঝাঁক নেতা-কর্মী।
ঈদ শুভেচ্ছা ও মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, সান্তাহার পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান সুজন, পৌর বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, সাবেক স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আশফাকুল ইসলাম পাভেল, সাবেক পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক নওফেল হাসান বিপাশ, পৌর শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আফতাব হোসেন চুট্টু, সাবেক ছাত্রদল নেতা আলী, মানিক, জীবন, আলমগীর, সেতু, আকাশ, হাসিব প্রমুখ। বিপুল সংখ্যক নেতা-কর্মীরা ঈদ শুভেচ্ছা ও মত বিনিময় সভা শেষে সাবেক এমপি মরহুম আব্দুল মজিদ তালুকদার ও মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকার পরিবারের পারিবারিক কবর স্থানে দোয়া ও মোনাজাত করেন।
মত বিনিময় সভায় নেতা-কর্মীদের উদ্দেশ্যে এমপি আব্দুল মহিত তালুকদার বলেন, ঐতিহ্যবাহী রেলওয়ে জংশন শহর সান্তাহার। পৌর শহর একটি মডেল হিসেবে গড়ে তুলতে নেতা-কর্মীদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। এবং মাদক, সন্ত্রাস, চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সান্তাহার শহর কে একটি ক্লিন শহর ও সবুজ শহর হিসেবে গড়ে তুলতে চাই।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
