সর্বশেষ সংবাদ ::

বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু

বগুড়া সংবাদ : বগুড়া শহর জামায়াতের আমীর ও বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল সোমবার সকালে  আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। সকাল সাড়ে ৯ টায় বগুড়া শহরের ৮নং ওয়ার্ডের সেউজগাড়ী আমতলা মোড় থেকে প্রচারনা শুরু করেন। প্রচারনা শুরুতে সংক্ষিপ্ত পথসভায় আবিদুর রহমান সোহেল বলেন, ১২ ফেব্রুয়ারি উৎসব মূখর পরিবেশে নির্বাচনের পর আবারও আমাদেরকে ভোটারদের কাছে ভোট চাইতে হচ্ছে এটা দু:খজনক। বগুড়ার মানুষ যাকে ভালোবেসে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন তিনি বগুড়াবাসীর ভালোবাসার প্রতিদান দিতে পারেননি। তিনি বগুড়ার আসনটি ছেড়ে দিয়েছেন। ফলে আবারও ভোট দিতে হচ্ছে। আমরা আশাকরি আসন্ন উপনির্বাচনে আপনারা বগুড়ার বাইরের কাউকে নির্বাচিত করবেন না। আমি এই এলাকার আকাশে বাতাসে বড় হয়েছি। আমি আপনাদের এলাকার সন্তান, সন্তান হিসেবে ভোট চাই। আমি নির্বাচিত হলে কাউকে এমপি বলে ডাকতে হবে না। সবাই সোহেল ভাই বলেই ডাকবেন। আমাকে সবাই এবার ভোট দিবেন ইনশাআল্লাহ। তিনি বলেন, দাঁড়িপাল্লা বিজয়ী হলে বগুড়া সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত হবে। শহরের যানজট নিরসন হবে। সুন্দর একটা বগুড়া উপহার দিবো ইনশাআল্লাহ। এ সময় জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল হাকিম সরকার, শহর জামায়াতের সেক্রেটারি আ.স.ম আব্দুল মালেক, সহকারী  সেক্রেটারী এড. আল আমিন. যুব ও ক্রীড়া সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম তুহিন, প্রচার সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন, নিজাম উদ্দিন, ৮ নং ওয়ার্ড আমীর মাহবুবুর রহমান, সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ, মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী, মাওলানা আজাহার আলী, মাস্টার নজরুল ইসলাম সহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Check Also

আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেপ্তার

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা আশিক রহমানকে (২৮) গ্রেপ্তার করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *