বগুড়া সংবাদ : বুধবার বিকেলে বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের চালিতাবাড়ীতে জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল ইউনিয়ন আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন সেক্রেটারী আব্দুল খালেকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া শহর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। বিশেষ অতিথি ছিলেন শহর মানব সম্পদ সম্পাদক সেলিম রেজা, যুব ও ক্রীড়া সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম তুহিন, প্রচার সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন। আরো বক্তব্য রাখেন মাওলানা মোখলেচুর রহমান, হেলাল উদ্দিন, আমিনুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি বলেন, কোরআনকে আল্লাহ রমজান মাসে নাজিল করেছেন। এটি শুধুমাত্র তেলাওয়াতের জন্য আসেনি, এটি বিশ্ব মানবতার জীবন বিধান। এটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ন্যায় বিচার প্রতিষ্ঠার কিতাব কোরআন। এই বিধান ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় ক্ষেত্রে কায়েম করা প্রতিটি মুমিনের দায়িত্ব। তাই কোন মুসলমান কোরআনের বিধান ছাড়া অন্য কোন বিধানকে বিশ্বাস করতে পারেনা। রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে যদি তাকওয়াবান মানুষদের দায়িত্ব দেওয়া যায় তাহলেই কোরআনের সমাজ প্রতিষ্ঠা সম্ভব। ওসি, ডিসি, এমপি মন্ত্রী সবাই যদি তাকওয়াবান হন তাহলে কোন অনিয়ম শোসন জুলুম সমাজে থাকবেনা। তিনি উপস্থিত সবাইকে কুরআনের আলোয় জীবন আলোকিত করার আহবান জানান।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
