সর্বশেষ সংবাদ ::

জিসাসের যুগ্ম সম্পাদক হলেন মমিনুর রশীদ শাইন

বগুড়া  সংবাদ : জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদের দায়িত্ব দেয়া হয়েছে মমিনুর রশিদ শাইনকে। শনিবার (০৭ মার্চ) সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপদেষ্টা মণ্ডলী ও সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শক্রমে তাকে নির্বাচন করে এ দায়িত্ব প্রদান করা হয়।
পরে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহিদ গুলনার ইভা এবং সাধারণ সম্পাদক খ. ম. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মমিনুর রশিদ শাইন তার উপর অর্পিত দায়িত্ব পালন করে সংগঠনকে গতিশীল করতে শক্তিশালী ভূমিকা পালন করবেন। মমিনুর রশীদ শাইনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয় বিজ্ঞপ্তিটিতে।

Check Also

চিকিৎসকদের সম্মানে এনডিএফ বগুড়ার ইফতার মাহফিল

বগুড়া সংবাদ : সোমবার বিকেলে বগুড়ার একটি চাইনিজ রেষ্টুরেন্টে ন্যাশনাল ডক্টরস ফোরাম এনডিএফ বগুড়া শাখা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *