সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় মসলায় ভেজাল: ব্যবসায়ীকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়া সংবাদ : বগুড়ায় মসলায় ভেজাল দেওয়ার অভিযোগে এক ব্যবসায়ীকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৯ মার্চ ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা প্রশাসন বগুড়া, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কার্যালয় এবং র‍্যাব-১২ সিপিএসসি বগুড়ার যৌথ উদ্যোগে সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় মোঃ শাহিন আলমের মসলার গোডাউনে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে দেখা যায়, আমদানিকৃত জিরার সঙ্গে তুলনামূলক কম দামের জিরা সদৃশ ক্যারাওয়ে সিড মিশিয়ে বাজারে জিরা হিসেবে বিক্রির উদ্দেশ্যে মোড়কজাত করে সংরক্ষণ করা হচ্ছিল। এছাড়া আমদানিতে “ক্যারাওয়ে সিড” নামে ঘোষণা থাকলেও পলিশ মেশিনে পলিশ করে ভারতীয় ব্র্যান্ড “BT Diamond Jeera”-এর নকল মোড়কে জিরা হিসেবে বাজারজাত করার প্রস্তুতি চলছিল।
এসব অপরাধের দায় স্বীকার করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ২৫ ও ২৬ ধারায় মোঃ শাহিন আলমের মসলার গোডাউনকে ৩ লাখ টাকা জরিমানা করেন এবং তা আদায় করা হয়।
অভিযানকালে সেখানে ৪২ বস্তা জিরা এবং ১৮০টির বেশি বস্তা ক্যারাওয়ে সিড (খোলা ১২ বস্তা) পাওয়া যায়। আমদানিতে ও মোড়কে দেওয়া ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে এসব মসলা বিক্রি নিশ্চিত করতে মসলা আমদানিকারক সমিতির সভাপতিকে নির্দেশনা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ রাসেল, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং র‍্যাব-১২ সিপিএসসি বগুড়ার একটি চৌকস টিম।
এদিকে অভিযুক্ত প্রতিষ্ঠানকে ভবিষ্যতে সরকারের সকল আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।

Check Also

দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪০হাজার টাকা জরিমানা

বগুড়া সংবাদ : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি প্রতিষ্ঠানের ৪০হাজার টাকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *