সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় জামায়াত নেতা গোলাম রব্বানীর ইফতার মাহফিল

বগুড়া সংবাদ : বুধবার বিকেলে বগুড়ার কলোনীস্থ শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৭ আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী গোলাম রব্বানী নির্বাচনী এলাকার দায়িত্বশীলদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে। ইফতার মাহফিলে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, নায়েবে আমীর মাওলানা আব্দুল হাকিম সরকার, মাওলানা আব্দুল বাসেত, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ সাধারন সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, গাবতলী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যাম মাওলানা আব্দুল মজিদ, শাজাহানপুর উপজেলা আমীর মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারী মাওলানা শহীদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে গোলাম রব্বানী বলেন , মাহে রমজান হচ্ছে মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল কুরআন নাযিলের মাস। কুরআন হচ্ছে পুর্ণাঙ্গ জীবন বিধান। যতদিন উম্মাহ কুরআনকে আকড়ে ধরেছিল তারা শ্রেষ্ট জাতিতে পরিনত হয়েছিল। কুরআন থেকে সরে যাওয়ার কারণে আমাদের উপর বিপর্যয় নেমে এসেছে। আমাদেরকে কুরআনের কাছে ফিরে আসতে হবে। রমজানের শিক্ষার আলোকে নিজেকে পরিপূর্ণ মুত্তাকী হিসেবে গড়ে তোলার শপথ নিতে হবে। এই মাসে কুরআন হাদীসের আলোকে জীবন পরিচালনার পাশাপাশি ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে সবাইকে কাজ করতে হবে। সমাজে কুরআন প্রতিষ্ঠার আন্দোলনে সর্বদা কাজ করেছেন আর মৃত্যুপর্যন্ত কাজ করবেন ইনশাআল্লাহ। ইফতারে সকলের এহকা

Check Also

বগুড়ায় নতুন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ

বগুড়া সংবাদ :বগুড়া জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন মির্জা সায়েম মাহমুদ। তিনি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *