সর্বশেষ সংবাদ ::

ইরানে মার্কিন ও ইসরাইলের সামরিক হামলা বন্ধ করতে হবে- সিপিবি, বগুড়া

বগুড়া সংবাদ : মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলা প্রতিবাদে দেশ ব্যাপি কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির উদ্যোগ অদ্য ৪ মার্চ বুধবার সকাল ১১.৩০ মিনিটে সাতমাথায় মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির সভাপতি কমরেড আমিনুল ফরিদের সভাপতিত্বে ও পার্টির সাধারণ সম্পাদক হাসান আলী শেখ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটি সাবেক সভাপতি ও সম্পাদক মন্ডলির সদস্য  বীর মুক্তিযোদ্ধা কমরেড জিন্নাতুন ইসলাম, সম্পাদক মন্ডলির সদস বীর মুক্তিযোদ্ধা কমরেড হরি সঙ্কর সাহা, সহকারী সাধারণ সম্পাদক সাজেদুর রহমান ঝিলাম প্রমুখ।
বক্তারা বলেন, মধ্যপ্রাচ্যে সাম্রাজ্যবাদী আগ্রাসন ও যুদ্ধবাজ নীতির ধারাবাহিকতায় ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলা আন্তর্জাতিক শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।
ইরান-এর সার্বভৌমত্বের ওপর এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন। শক্তিধর রাষ্ট্রগুলোর এই একতরফা সামরিক তৎপরতা বিশ্বব্যাপী অস্থিরতা সৃষ্টি করছে এবং সাধারণ মানুষের জীবনকে বিপন্ন করছে। সাম্রাজ্যবাদী শক্তির এই আগ্রাসন কেবল একটি দেশের বিরুদ্ধে নয়—এটি বিশ্বশান্তির বিরুদ্ধে আঘাত।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তারের রাজনীতি চালিয়ে আসছে। এর ফলে ফিলিস্তিনসহ পুরো অঞ্চলে রক্তপাত, মানবাধিকার লঙ্ঘন ও রাজনৈতিক অস্থিতিশীলতা বেড়েই চলেছে। আমরা এ ধরনের যুদ্ধনীতি ও দখলদারিত্বের রাজনীতির তীব্র নিন্দা জানায়।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বিশ্বাস করে—সংঘাতের সমাধান যুদ্ধের মাধ্যমে নয়, সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমেই সম্ভব। অবিলম্বে হামলা বন্ধ, উত্তেজনা প্রশমিত করা এবং আন্তর্জাতিক পর্যায়ে শান্তিপূর্ণ সমাধানের উদ্যোগ গ্রহণের আহ্বান জানায়।
আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ইরানের জনগণের প্রতি সংহতি প্রকাশ করছি। একইসাথে বিশ্ববাসীকে সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলন জোরদার করার আহ্বান জানায়।
সমাবেশ শেষে মার্কিন আগ্রাশনের প্রতিবাদ জানিয়ে একটি প্রতিবাদ মিছিল শহরের প্রধান প্রদান সড়ক প্রদিক্ষণ করে।

Check Also

বগুড়ায় নতুন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ

বগুড়া সংবাদ :বগুড়া জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন মির্জা সায়েম মাহমুদ। তিনি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *