সর্বশেষ সংবাদ ::

আদমদীঘিতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালকের করুণ মৃত্যু

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘিতে নিয়ন্ত্রণ হারিয়ে আকাশ হোসেন  (২৪) নামের এক মোটরসাইকেল চালকের করুণ মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সদর ইউনিয়নের ডহরপুর গ্রামের রুবেল হোসেনের ছেলে।

গত মঙ্গলবার রাতে উপজেলার আঞ্চলিক সড়কের শালগ্রাম ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আদমদীঘি থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে আকাশ মোটরসাইকেল যোগে ডহরপুর থেকে শালগ্রামের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে শালগ্রাম ঈদগাহ মাঠের কাছে পৌঁছালে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে।
এ বিষয়ে আদমদীঘি থানার উপ-পরিদর্শক ফেরদৌস আলী মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Check Also

দুপচাঁচিয়ায় বাংলা নববর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলা

  বগুড়া সংবাদ : বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *