সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় নতুন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ

বগুড়া সংবাদ :বগুড়া জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন মির্জা সায়েম মাহমুদ। তিনি এর আগে খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বুধবার (০৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ (পুলিশ-১ শাখা) থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

উপসচিব তৌছিফ আহমেদ রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
অপরদিকে, বগুড়ার বর্তমান পুলিশ সুপার মো. শাহাদাৎ হোসেন-কে বদলি করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নতুন এসপি মির্জা সায়েম মাহমুদের আগমনে বগুড়া জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার হবে বলে সংশ্লিষ্ট মহল আশাবাদ ব্যক্ত করেছেন।

 

Check Also

দেশী-বিদেশী শিক্ষার্থীর প্রাণবন্ত অংশগ্রহণ বগুড়ায় টিএমএসএস মৈত্রী মন্দিরে বর্ণাঢ্য জন্মাষ্টমী উৎসব পালিত

বগুড়া সংবাদ : বগুড়ায় দেশি-বিদেশি শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে টিএমএসএস এর মৈত্রী মন্দিরে পালিত হয়েছে জন্মাষ্টমী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *