সর্বশেষ সংবাদ ::

এফপিএবি’র ৭৩তম দিবস উদযাপন উপলক্ষে বগুড়ায় স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত

বগুড়া সংবাদ: বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) এর ৭৩তম দিবস উপলক্ষে দেশের ২১টি শাখায় একযোগে ১ মার্চ থেকে ৫ মার্চ পর্যন্ত সেবা সপ্তাহ শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় এফপিএবি বগুড়া শাখা কর্তৃক স্বাস্থ্যসেবা ক্যাস্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) সকালে শাখা ক্লিনিকের মেডিকেল টিমের মাধ্যমে শহরের চকসুত্রাপুর ও জহুরুল নগর পাড়ায় স্বল্পমূল্যে এ ক্যাম্পের আয়োজন করা হয়। স্বাস্থ্যসেবা ক্যাম্পটির উদ্বোধন করেন এফপিএপি বগুড়া শাখার সভাপতি লায়ন মোঃ আতিকুর রহমান মিঠু।
ক্যাম্পে গর্ভবতী মা, শিশু ও বয়জ্যৈষ্ঠ মহিলাদের সেবা যেমন-ব্লাড গ্রুপিং, ডায়াবেটিকস পরীক্ষা, ওজন ও প্রেসার মাপাসহ চিকিৎসা সেবা প্রদান করা হয়। সেবা ক্যাম্পে ৬৪জন রোগীকে বিভিন্ন সেবা দেওয়া হয়। বিনামূল্যে/স্বল্পমূল্যে এমন গুণগত সেবা পেয়ে এলাকাবাসী সন্তোষ্টি প্রকাশ করেন। একই সাথে এফপিএপি’র পক্ষ থেকে এ ধরণের সেবা অব্যাহত রাখার আহ্বান জানান।
জেলা কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান এর নেতৃত্বে এবং কো-অর্ডিনেটর মোঃ শফিউল আজম, আরএইচপি আদরী ও শাহিনুর এর সার্বিক সহযোগিতায় ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।
এফপিএপি বগুড়া শাখার সভাপতি লায়ন মোঃ আতিকুর রহমান মিঠু জানান, আগামী ৫ মার্চ এফপিএবি বগুড়া অফিস কার্যালয় সেউজগাড়ী (আমতলা) সেবা সপ্তাহ উপলক্ষে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হবে। সেখানে স্বল্পমূল্যে বিভিন্ন পরীক্ষা ও অভিজ্ঞ গাইনী ডাক্তারের মাধ্যমে সেবা দেওয়া হবে। ক্যাম্প চলবে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

Check Also

বগুড়া বিশ্ববিদ্যালয়ের অনুমোদন উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

বগুড়া সংবাদ  : জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন হওয়ায় বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *